জ্বিন ও ভূত — বাস্তব নাকি কল্পনা?
এই বিষয়টি মোটেও নতুন নয়। সৃষ্টির শুরু থেকেই মানুষ অশরীরি সত্তার কথা জেনে আসছে। আজকের বস্তুবাদী যুগে অনেকে এটিকে কল্পনা বলে উড়িয়ে দিতে চান। কিন্তু মনে রাখবেন — যা লক্ষ কোটি মানুষ হাজার বছর ধরে অনুভব করেছে, তা কখনো মিথ্যা হতে পারে না।
ইসলামে জ্বিন
পবিত্র কোরআনে জ্বিন জাতির জন্য একটি সম্পূর্ণ সূরা রয়েছে — সূরা জ্বিন। আল্লাহ বলেছেন তিনি মানুষকে মাটি থেকে এবং জ্বিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। জ্বিনরা মানুষের মতোই বিচার-বুদ্ধিসম্পন্ন — তারাও জান্নাত-জাহান্নামে যাবে।
বিজ্ঞানের দৃষ্টিতে অশরীরি সত্তা
Infrasound (১৮-১৯ Hz কম্পাঙ্কের শব্দ) মানুষের মধ্যে ভৌতিক অনুভূতি তৈরি করতে পারে — এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু সব ভৌতিক অভিজ্ঞতা কি শুধু Infrasound? অনেক গবেষক মনে করেন না।
জ্বিনের প্রকারভেদ
- মারিদ: সবচেয়ে শক্তিশালী, পানিতে বাস করে
- ইফরিত: দুষ্ট ও চতুর, অগ্নিসদৃশ
- সিলা: রূপ পরিবর্তনকারী
- জান: সরল, সাপের আকারে দেখা যায়
- হামা: পেঁচার রূপে মৃত ব্যক্তির আত্মা
"অদেখাকে ভয় পাওয়া মূর্খতা। অদেখাকে বোঝার চেষ্টা করাই জ্ঞান।"