Deprecated: Creation of dynamic property Fold\Fold::$primary_bg_mode is deprecated in /home/u860328362/domains/thirdeyeradiation.com/public_html/wp-content/themes/fold/includes/Fold/class-fold.php on line 891

Deprecated: Creation of dynamic property Fold\Fold::$secondary_bg_mode is deprecated in /home/u860328362/domains/thirdeyeradiation.com/public_html/wp-content/themes/fold/includes/Fold/class-fold.php on line 892
class="archive tag tag-138 wp-embed-responsive wp-theme-fold hfeed light-theme elementor-default elementor-kit-2518"> Skip to main content

আল্লাহর নামসমুহ ও ফজিলত

আল্লাহর নামসমূহের ফজীলত ও আমলঃ-

ঐশীবাণী কোরআনে আল্লাহ পাকের অনেকগুলো পবিত্র মহিমান্বিত গুণান্বিত নাম পাওয়া যায়। পবিত্র হাদীস শরীফে আল্লাহ পাকের নিরানব্বইটি নামের পরিচয় পাওয়া যায়। এই নামগুলো খুবই মর্যদাপূর্ণ। যিনি সমস্ত বিশ্ব জগৎ, মানুষ, জ্বীন, পশুপাখীম কীট-পতঙ্গ, গাছপালা, আলো, বাতাস, পানি সৃষ্টি করেছেন। তিনিই আল্লাহ। আল্লাহ তার খাস ছেফাতী নাম। আল্লাহ পাকের প্রায় চার হাজার গুণবাচক নামের উল্লেখ আছে। তার মধ্যে তিনশত নাম তৌরাত কিতাবে, তিনশত নাম যাবূর কিতাবে, তিনশত নাম ইনজীল কিতাবে এবং বহু মর্যদাপূর্ণ নাম কোরআন পাকে উল্লেখ আছে-যাহাকে ইসমে আযম বলা হয়ে থাকে। ইসমে আযম অর্থ সর্বশ্রেষ্ঠ নাম। নবী রাসূলে এবং ফেরেশতাগণ ছাড়া এই নামের সন্ধান কেহ জানে না। আল্লাহ পাকের এই পবিত্র নামগুলির মর্যদা অসীম। ইহার আমল দ্বারা অনেক ওলী আল্লাহ, আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন। আল্লাহ পাকের প্রতিটি নামের ভিন্ন ভিন্ন অর্থ বিদ্যমান। এবং প্রতিটি নামের শক্তিগুণ ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক বলেছেন, ‘ফাযকুরুনী আযকুরুকুম’ তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদের স্মরণ করবো। আল্লাহ পাকের এ সমস্ত নামের অর্থের অনুকরণে আমল ঐরুপ ফল পাওয়া যায়। আল্লাহ পাকের এই নাম একটি বা একাধিক একযোগে আমল করলে আরও ভাল ফল পাওয়া যায়। আল্লাহ পাকের এই নাম একটি বা একাধিক একযোগে আমল করলে আরও ভাল ফল পাওয়া যায়। আল্লাহ পাকের এই সমস্ত নামের সঠিক বর্ণনা খুব একটা পাওয়া যায় না। এই হিসেবে এই বইয়ের প্রথম দিকেই এই সমস্ত নাম, নামের বাংলা উচ্চারণ এবং নামের অর্থসহ ফযিলত বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি এই নাম সমূহ সুখস্থ করবে ও যিকির করবে, সে জান্নাতে প্রবেশ করবে।

আল্লাহ পারেক এই নাম সমূহ আমল করে বহু লোক দূরারোগ্য ব্যাধি, বিপদ-আপদ, দুঃখ-দরিদ্র্য, অভাব-অনাটন হইতে মুক্তি পেয়েছেন। তাই এই বইতে আল্লাহ পাকের নামের ফযিলত সমূহ বর্ণনা করা হল এবং আমল কিভাবে করতে হবে তাও উল্লেখ করা হল।

আল্লাহ তা’আলার পবিত্র নাম সমূহের ফযিলতঃ
আল্লাহ পাকের নামসমূহের মধ্যে অত্যন্ত ফযিলত আছে। বিভিন্ন বর্ননা হতে তা উদ্ধিৃত হয়েছে। তার মধ্যে কয়েকটি মাত্র উল্লেখ করা হল।

  1. আল্লাহ পকের পবিত্র নাম সমূহ প্রতিদিন একবার পাঠ করলে অভাব অনটন দূর হবে। রুজী রোজগার বৃদ্ধি পাবে।
  2. আল্লাহ পাকের পবিত্র নাম সমূহ লিখিয়া তবীয বানাইয়া সঙ্গে রাখিলে বালা মুসিবত হইতে এবং জ্বীন ভূভের ক্ষতি হইতে পরিত্রাণ পাওয়া যায়।
  3. হাদীসে উল্লেখ আছে, যে লোক আল্লাহ পাকের পবিত্র নাম সমূহ প্রতিদিন পাঠ করিবে, সে বেহেশতবাসী হইবে।
  4. আল্লাহ পাকের পবিত্র নামগুলো প্রতিদিন পাঠ করলে নবী করীম (সাঃ) কে স্বপ্নে দেখা যাইবে।
  5. আল্লাহ পাকের পবিত্র নামগুলো সবসময় যিকির করলে অসংখ্য ছওয়াব হাছিল হইবে এবং মান-সন্মান প্রচুর পরিমানে বৃদ্ধি পাইবে।
  6. আল্লাহ পাকের এই পবিত্র নাম সমূহ খাঁটি মনে পাঠ করার পর মনের যে কোন বাসনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলে তা কবুল হয়।
  7. আল্লাহ পাকের পবিত্র নাম সমূহ পাঠ করিয়া পানিতে ফুঁক দিয়া সেই পানি যে কোন রোগীকে খাওয়াইলে রোগী আরোগ্য লাভ করবে।
  8. আল্লাহ পাকের পবিত্র নামসমূহ পাঠ করিয়া পানিতে ফুঁক দিয়া কোন গর্ভপাতের স্ত্রীলোককে খাওয়াইলে তার গর্ভপাত হইবে না।